1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চায়না দুয়ারী জালের ব্যবহার: মাছের অভয়ারণ্য বিপন্নের পথে

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার উপকূলীয় অঞ্চলে চায়না দুয়ারী নামের বিশেষ ধরনের ফাঁদ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এই জালের সহজলভ্যতা ও কম খরচের কারণে স্থানীয় জেলেদের মধ্যে এর ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। ফলে দেশি মাছের প্রজাতি দ্রুত হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউনিয়নের ছোটো খাল ও জলাশয়ে চায়না দুয়ারী দিয়ে মাছ ধরার জন্য স্থানীয়রা সক্রিয়ভাবে কাজ করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন মাছের প্রজনন হয়, তখন এই জালের ব্যবহার আরো বৃদ্ধি পায়। এই জালের ফাঁদে শুধু দেশি মাছই নয়, বরং বিভিন্ন জলজ প্রাণী এবং মাছের ডিমও ছেঁকে উঠে। স্থানীয় জেলেরা জানান, চায়না দুয়ারী দিয়ে মাছ ধরা সহজ ও লাভজনক হলেও, এতে প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজাতির ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, মৎস্য অধিদপ্তরের সুরক্ষা আইন ১৫০ এর ধারায় এই জাল নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করে চায়না দুয়ারীর ব্যবহার শূন্য কোঠায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামও জানান, চায়না দুয়ারী বন্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তবে, জেলেদের জীবন-জীবিকার তাগিদে অনেকেই এই জাল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রহিম বলেন, বিকেল হলেই চায়না দুয়ারী নদীতে ফেলা হয় এবং সকালে তুলে আনা হয়। এর ফলে খুব দ্রুত মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে, যা পরিবেশ ও দেশের মাছের সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ পরিস্থিতিতে সরকারের উচিত দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, যাতে চায়না দুয়ারীর ব্যবহার বন্ধ করে দেশের মাছের সম্পদকে রক্ষা করা যায়। দেশের জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এটি একটি সময়োপযোগী পদক্ষেপ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট