1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

দুমকিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার সামিট-২০২৪ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার দুমকিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার সামিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশেষভাবে আমন্ত্রিত ছিল প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম স্থান অধিকারী শিক্ষার্থীরা।

ক্যারিয়ার সামিটে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী শহর শাখার সভাপতি তাইমিয়া বিন হারুন, জেলা ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান নাহিদ, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা জালাল আহমেদ, নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হানিফ খান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুন অর রশিদ, প্রসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকর আলী এবং ড. সামিউল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট