1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

দীর্ঘ ১৭ বছর পর কুয়াকাটায় প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন চত্বরে জামায়াতের কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ এবং কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।

সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন স্থানে পোস্টারিং ও দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জামায়াতের নেতারা বলছেন, স্থানীয় সাধারণ মানুষও এই সম্মেলনের ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন।

এ বিষয়ে কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, “বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের বাধার কারণে আমরা প্রকাশ্যে কোনো ধরনের সভা-সম্মেলন করতে পারিনি। এবার দীর্ঘ সময় পর কুয়াকাটায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। সম্মেলনটি সফল হবে বলে আমাদের আশা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট