1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

ভোলার উত্তর জয়নগরে তাছলিমা বেগম কে প্যানেল চেয়ারম্যানের দাবীতে ফের মানববন্ধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য তাছলিমা বেগম কে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই এলাকার জনগন। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। পরে ভোলার নবাগত জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, সরকার পতনের পর পরই অপকর্মের দায়ে এলাকা ছেড়ে পালিয়েছে চেয়ারম্যান বশির সর্দার। এখন আমরা ইউপি সদস্য তাছলিমা বেগম কে প্যানেল চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। কারণ উত্তর জয়নগর ইউনিয়নে গত ইউপি নির্বাচনে এক মাত্র তাছলিমা বেগমই জনগনের লিগেল ভোটের মাধ্যমে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তাছলিমা বেগমকে নির্বাচনের পর থেকে বশির চেয়ারম্যন কোন প্রকার পাত্তা দেয়নি। তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদে সরকারি ভাবে যত বরাদ্ধ আসতো তাছলিমা বেগমের ৩টি ওয়ার্ডের জন্য তাকে তেমন কিছুই দেয়া হতো না। তার পরও তাছলিমা বেগম নিজ উদ্যোগে বিগত দিনে সাধ্য মতো এলাকার মানুষের সহযোগীতা ও খোজ খবর রেখেছেন। তারা আরো বলেন, তাছলিমা বেগম এলাকার মানুষের জন্য কাজ করার উদ্দেশে এ পর্যন্ত মোট ৪ বার ইউপি নির্বাচনে অংশগ্রহন করেছেন। এলাকায় তার যথেষ্ট জনসমর্থন থাকা সত্যেও ততকালীন লিটন চেয়াম্যানের ষড়যন্ত্রের কারণে নির্বাচনে বিজয়ী লাভ করতে পারেননি তিনি। একটা সময় শুধুমাত্র এ নির্বাচনকে কেন্দ্র করে লিটন চেয়ারম্যানের সাথে শুরু হয় তাছলিমা বেগমের চরম শত্রুতা। লিটন চেয়ারম্যানের পালিত ক্যাডার বাহিনী এপর্যন্ত মোট ৩বার তাছলিমা বেগমের উপর ভয়াবহ হামলা চালায়। তার পরও ক্ষান্ত হয়নি এ প্রতিবাদী ও পরোপকারী নারী। গত নির্বাচনে তাছলিমা বেগম জনগনের ভালোবাসার রায়ের মাধ্যমে ইউপি সদস্য পদে নির্বাচিত হন। তারা আরো বলেন, দেশের এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাছলিমা বেগমকে উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন তাহলে সে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগনের উপকার করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট