1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

সংখ্যানুপাতিক নির্বাচন ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবি নিয়ে ইসলামি আন্দোলনের পটুয়াখালিতে গণসমাবেশ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীতে গণসমাবেশের আয়োজন করে যেখানে তারা দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী চৌরাস্তায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান।

গণসমাবেশেনবক্তারা একটি ইসলামি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান, যা ইহকালীন ও পরকালীন মুক্তি নিশ্চিত করবে। বক্তারা বলেন, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং জাতীয় সংসদে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা উচিত।

গণসমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহা. নজরুল ইসলাম এবং সহ-সভাপতি মাওলানা মুহা. কাজী গোলাম সরোয়ারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা দেশের সার্বিক উন্নয়নের জন্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জনগণের ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট