1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৬ দিন ধরে প্রেমিকার অবস্থান, খবর পেয়ে পালালেন প্রেমিক

আল আমিন,তালতলী,বরগুনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

রং নাম্বারে পরিচয় ২ বছর পর দুজনের দেখা। প্রেমিক সুমানের কথা মতো দেখা করতে বগুড়া থেকে ঢাকায় আসেন প্রেমিকা। এরপর মন দেওয়া নেওয়া বিয়ের দাবি নিয়ে সুমানের বাড়িতে অবস্থান করছেন ওই যুবতী।

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৬ দিন ধরে অবস্থান করেছেন ৪০ বছর বয়সী এক যুবতী। গত ১ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার ৫ নং বড়বগী  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আগাঠাকুর পাড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে মো. সুমন (২৭) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই তরুণী জানিয়েছেন, প্রেমিক সুমন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাবেন না। এদিকে সুমন তার বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার পর পরই ঘর থেকে পালিয়েছেন।

জানা গেছে, বগুড়ার জেলার গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের ওই যুবতীর সাথে দীর্ঘ ২ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য প্রেমিক সুমনকে চাপ দেয়। কিন্তু প্রেমিক সুমন তাকে বিয়ে না করার জন্য নানা তালবাহানা করতে থাকেন। ফলে গত ১ সেপ্টেম্বর সকালে থেকেই প্রেমিককে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান শুরু করেন ওই যুবতী।

সুমনের মা জানান, ওই মেয়ে এই এলাকার অনেক ছেলেদের সাথে কথা বলেছে। এরপর আমার মেয়ের সাথে কথা বলে তার সাথে বন্ধুত্ব করেছে। এরপর আমার ছেলের মোবাইল নাম্বার নিয়ে ২ মাসের মত কথা বলেছে। তারপরে ওই মেয়ে ঠিকানা নিয়ে আমার বাড়িতে এসেছে বিয়ের দাবিতে অবস্থান করেছেন।

ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার খান বলেন, খবর পেয়ে সুমনের বাড়িতে গিয়ে মেয়ের বক্তব্য শুনলাম সে সুমনকে বিয়ে করতে চায়। অন্যদিকে সুমনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না তার কোন খবরও পাওয়া যাচ্ছে না।

তালতলী থানার (ওসি) মো.শহিদুল ইসলাম খান বলেন,এ বিষয়ে আমরা খবর পাইনি তবে খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট