1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

দুমকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক ঠেকাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

স্বাধীনতা ৫৪ বছর পার হয়ে গিয়েছে এখন দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এমন এক বাংলাদেশ যেখানে একজন রিকশাচালক শ্রমিক মজুর যে বিচার পাবে ঠিক একই বিচার পাবে সচিব এবং এমপি-মন্ত্রীরা। বক্তব্য এভাবেই নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছিলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের হল রুমে সাধারণ শিক্ষার্থীদের সাথে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতৃত্ব দেন ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সভাটি আয়োজন করে। প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র সংস্কার, গণঅভ্যুত্থান ও দেশের ভবিষ্যৎ বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং রাষ্ট্র সংস্কারে কী কী অন্তর্ভুক্ত করা উচিত তা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, রাইয়ান ফেরদৌস সিনথিয়া, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, এবং জিহাদ হোসাইন।

মতবিনিময় শেষে আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বাংলাদেশের পুর্ণ গঠন চাচ্ছি। পুনর্গঠন না হলে কিছুদিন পর আবার এক ফেসিস্ট আসবে, আবার এক স্বৈরাচার আসবে, যারা সাধারণ মানুষের কথা শুনবে না, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করবে, সীমান্ত পিক দেখাবে সাধারণ মানুষকে হত্যা করবে। এমন বাংলাদেশ অথবা এমন রাজনৈতিক পরিবেশ আমরা চাই না।

তিনি তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের ৯০-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট