1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

ভোলায় দ্বীপ উন্নয়ন সোসাইটির সহযোগীতার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

“বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। ভোলার জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর সহযোগিতায় রবিবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ভোলা জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দ্বীপ উন্নয়ন সোসাইটির কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ। আলোচনায় বক্তরা বলেন, আজকের এই দিনে আমরা সংকল্প করি যে, ভাষার বৈচিত্রকে সম্মান জানিয়ে প্রতিটি মানুষের জন্য শিক্ষা এবং স্বাক্ষরতার অধিকার নিশ্চিত করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট