1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে জামায়াতের মতবিনিময় ও অনুদান প্রদান শনিবার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আগামী শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং আর্থিক অনুদান প্রদান করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে এ অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা এ. কে. এম. ফখরুদ্দীন খান রাযী।

পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

শহীদ পরিবারের সদস্যদের প্রতি জামায়াতে ইসলামীর এই উদ্যোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট