1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

সংসদের সকল দলের প্রতিনিধিত্ব চায় ভিপি নুর

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সংসদে সকল রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

 

শুক্রবার বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নুরুল হক নুর আরও বলেন, “একক ভাবে কোন দল ক্ষমতায় গেলে কিভাবে স্বৈরাচার হয় তা আমরা বিগত ৫৩ বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ হতে দেয়া হবে না।”

 

তিনি বিএনপিসহ ৪২টি দলের আন্দোলনে অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তবে বিএনপি নেতাকর্মীদের আচরণে পরিবর্তন লক্ষ্য করে উদ্বেগ প্রকাশ করেন।

 

গণঅধিকার পরিষদের সভাপতি জানান, বিএনপি যদি গত দেড় দশকে আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের মূল্যায়ন করে জাতীয় সরকার গঠনে রাজি হয়, তবেই তাদের সাথে জোট গঠন ও রাজনৈতিক সমঝোতা সম্ভব। অন্যথায় বিকল্প জোট গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দেন তিনি।

 

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট