1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

অটো রিকশাসহ চোর চক্রের ৪ সদস্য আটক

মোঃ রায়হান
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে ১টি চোরাই অটো রিকশাসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ৩- সেপ্টেম্বর) রাতে কালিকাপুর ইউনিয়নের পশুরিবুনিয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন,কালিকাপুর ইউনিয়েনের বল্লভপুর গ্রামের বাসিন্দা মোঃ খলিল হাওলাদারের ছেলে মোঃ ইমাম হাওলাদার, একই এলাকার বাসিন্দা নুর আলম সিকদারের ছেলে মোঃ কাসেম শিকদার, বল্লভপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ রানা অপরজন মরিচবুনিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারের মোঃ শহিদুল আকনের ছেলে মোঃ সোহেল।

উক্ত ঘটনায় পটুয়াখালী সদর থানায় অটোরিকশার মালিক মোঃ মানিক তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরাইকৃত অটোরিকশা সহ চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজি হওয়ার পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট