1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪০ জন, সেনাবাহিনী মোতায়েন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলেছে প্রায় তিনটা পর্যন্ত। সংঘর্ষের পর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখনও মুখোমুখি অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ববি শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি সোমবার রাতে তাদের এক সহপাঠীর পারিবারিক বিরোধপূর্ণ বাড়ি দখল করতে গিয়ে দুই নারীকে হেনস্থা করেন। এই খবর জানার পর ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে রাফিকে মারধর করেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা দুই ববি শিক্ষার্থীকে মারধর করেন।

সংঘর্ষের সময় ববি শিক্ষার্থীরা নগরীর বটতলার দিকে যাওয়ার পথে হামলার শিকার হন। এ সময় শিক্ষার্থীদের বহনকারী তিনটি বাসে হামলা ও ভাঙচুর করা হয়। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হন। অপর দুটি বাস ফিরে আসার সময় বিএম কলেজের শিক্ষার্থীরা তাদেরও আক্রমণ করে।

বিএম কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের সমন্বয়ককে ববি শিক্ষার্থীরা মারধর করায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বটতলা এলাকায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

উল্লেখ্য, বিরোধপূর্ণ জমি দখল নিয়ে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষিতে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন। এ কর্মসূচির পরই রাতের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট