1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

জ্বালানি তেলের দাম কমলো: পেট্রল ও অকটেনে ৬ টাকা, ডিজেল ও কেরোসিনে ১.২৫ টাকা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ার আওতায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শনিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমানো হয়েছে। অন্যদিকে, পেট্রল ও অকটেনের দাম যথাক্রমে ১২১ ও ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১২৭ ও ১৩১ টাকা।

সরকারের নতুন মূল্য নির্ধারণের সূত্র অনুযায়ী, দেশে অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়, যার ফলে ডিজেলের তুলনায় এগুলোর দাম সবসময় বেশি রাখা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অকটেন ও পেট্রল বিক্রি করে সবসময় মুনাফা করে, তবে তাদের লাভ-লোকসানের ভারসাম্য মূলত ডিজেলের উপর নির্ভর করে। দেশের ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল, যা পরিবহন ও শিল্পখাতে ব্যবহৃত হয়।

জ্বালানি তেলের এই মূল্য হ্রাস জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের মালিকদের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট