1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

তালতলীতে ঘেরের বাঁধ কেটে মাছ লুট ও বসতবাড়িতে হামলার অভিযোগ

তালতলী,বরগুনা
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে ঘেরের বাঁধ কেটে মাছ লুট ও বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

গতকাল শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে ৬ একর জমি নিয়ে মাছের ঘের করেন সোহেল রানা। তিনি গত ৫ বছর ধরে ওই ঘেরে মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের আল-আমিন মৃধা, জসিম হাওলাদার, খলিল হাওলাদার, জয়নাল ও সোলায়মান মৃধা। হঠাৎ গতকাল সন্ধ্যায় ওই জমি দখলে নেওয়ার জন্য দুটি ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে ঘেরের বাঁধ কেটে ও সরকারি রাস্তায় নির্মিত একটি কালভার্ট ভেঙে দিয়ে প্রায় ১’শ মণ মাছ লুট করে নিয়ে যায় এবং বসতবাড়িতে হামলা চালায়।

ঘের মালিক সোহেল রানা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় আমার মাছের ঘের টি দখলে নেওয়ার জন্য ২০-২৫ জন লোকের একটি দল দেশীয় অস্ত্রসহ আমার বসতবাড়িতে হামলা করে এবং দুটি ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে আমার ঘেরের বাঁধ কেটে প্রায় ১’শ মণ মাছ লুট করে নিয়ে যায়। এতে আমার প্রায় দের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত খলিল ও আল-আমিন মৃধা বলেন, ওই ঘেরের ভিতরে আমাদের জমি রয়েছে। তাই আমাদের জমি আমরা গিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এসম ঘের কাটার কাজে ব্যবহারিত দুটি ভেকু (এস্কেভেটর) মেশিন জব্দ করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট