1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

দেশে দেশে হামলা, ভাংচুর ও লুটপাট রুখতে পটুয়াখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগোত্তর দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ও বিভিন্ন মতের মানুষদের বাড়িঘরে হামলা ও লুটপাট এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ ধারাবাহিকতায় পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৮আগস্ট) বিকেল ৫টায় পটুয়াখালীর সরকারি মহিলা কলেজ সংলগ্ন সিঙ্গারা পয়েন্ট এলাকার প্রধান সড়কে মানববন্ধন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনের পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করেছি যে জন্য সে ব্যাপারে আমরা সম্পূর্ণ সফল হয়েছি। আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে সক্ষম হয়েছি। তবে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভাংচুর ও লুটপাট চলছে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা মানে আমরা দেশকে সাজাতে ব্যস্ত সেখানে একটি মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের সকল হিন্দু সকল মুসলমান সকল বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই বাঙালী। বৈষম্যতার কোন ঠাঁই নেই এদেশে। আমরা বৈষম্যতা বিরোধী আন্দোলনের সবাই দেশের বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে ও সকল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় প্রস্তুত রয়েছি।

এছাড়াও শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানের দেয়ালে বিভিন্ন প্রতিকৃতি অংকন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট