1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

পটুয়াখালীর হামলা ও লুটপাটে ছাত্রদলের সম্পৃক্ততা নেই: শামীম ও জাকারিয়ার জোর দাবি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক পটুয়াখালীতে সংঘটিত হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনায় জেলা ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামীম চৌধুরী ও সদস্য সচিব মোঃ জাকারিয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট বাজার এলাকায় জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা এসব কথা বলেন। শামীম চৌধুরী বলেন, “পটুয়াখালীর বিভিন্ন জায়গায় হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে, কিন্তু তাতে ছাত্রদলের কেউ জড়িত নয়। এই মিথ্যা প্রচারণার পেছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

শামীম চৌধুরী আরও বলেন, “ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর যে কোনো সামাজিক বিরোধকে ছাত্রদল ও বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি কোনো ছাত্রদলের নেতাকর্মী এমন ঘটনার সাথে জড়িত থাকে, তবে আমরা তার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেবো।”

সদস্য সচিব মোঃ জাকারিয়া বলেন, “আওয়ামী লীগের কিছু গুপ্ত সন্ত্রাসীরা এসব হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত। শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর এখন আমাদের সামনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই কাজে অংশগ্রহণের জন্য।”

এ সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট