1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

সঙ্গীত শিল্পী, নির্মতা ও সঞ্চালক জুয়েল’র মৃত্যুতে নলছিটিতে বন্ধু মহলে শোক

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নির্মতা, সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল’র মৃত্যুতে নলছিটি-ঝালকাঠি বন্ধুমহল সহ সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান আবিদুর রেজা জুয়েল স্কুল জীবনে সঙ্গীত, রেডক্রস, স্কাউট এর সক্রিয সদস্য ছিলো। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিলো তার প্রগাঢ় অনুরাগ। নলছিটিতে জন্ম না হলেও নলছিটি-ঝালকাঠির সাংস্কৃতিক অঙ্গনে জুয়েল ছিলো একটি আলোকিত নাম। জুয়েল এর স্মৃতিচারণ করতে গিয়ে ঝালকাঠির বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন সঙ্গীত শিল্পী ও যুব রেড ক্রিসেন্ট’র সদস্য হিসেবে একসাথে কাজ করেছি। ছোটবেলা থেকেই জুয়েল ছিলো অসাধারণ প্রতিভার অধিকারী। নিজের যোগ্যতায় জুয়েল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত একটি নাম। ওর মৃত্যুতে সাংস্কৃতিক ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি হলো। আমি তার আত্মার চির শান্তি কামনা করছি।

আরেক বন্ধু মিলন কান্তি দাস বলেন নলছিটির আলোবাতাসে অনেকটা সময় একসাথে কাটিয়েছি। ওর সাথে ছিলো হৃদয়ের সম্পর্ক। ছোট জুয়েল যখন প্রতিষ্ঠিত হয় তখন এসেছিলো নলছিটির মানুষদের গান শোনাতে। গত ডিসেম্বর মাসে নলছিটি আসার কথা বলেছিলো কিন্তু আমি নলছিটি না থাকায় আসেনি। কথা ছিলো এই শীতে আসবে কিন্ত আর আসবে না আমাদের মাঝে। ওকে হারানোয় কতোটা কষ্ট পেয়েছি তা ভাষায় বোঝাতে পারবো না। প্রার্থনা করবো ও যেন ঈশ্বরের কাছে ভালো থাকে।

আরেক বন্ধু অ্যাডভোকেট সুভাষ দত্ত বলেন অনেক স্মৃতি ওর সাথে। কিছুদিন আগেও দেখতে গিয়েছিলাম। এতো তাড়াতাড়ি চলে যাবে কখনও ভাবতে পারিনি। ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।

নলছিটির এক সময়ের বিশিষ্ট তবলাবাক অবসরপ্রাপ্ত ব্যাংকার বাসুদেব নন্দী বলেন ওর সাথে অনেক তবলা বাজিয়েছি। জুয়েল’র মৃত্যুতে তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ছোটবেলার বন্ধু হ্যাপি বলেন ওকে হারিয়ে আমরা একজন আপনজনকে হারিয়েছি। আল্লা যেন বন্ধুকে বেহেস্তের সর্বোচ্চ আসন দান করেন।

উল্লেখ্য জুয়েল ২০১১ সাল থেকে লিভার ক্যান্সারে ভুগছিলেন। দেশে-বিদেশে তার নিয়মিত চিকিৎসা চলছিলো। গত ২৩ জুলাই হঠাত অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার অবস্থায় ৩০ জুলাই মঙ্গলবার দুপুরের তার মৃত্যু হয়।

জুয়েল দীর্ঘদিন বাংলাদেশ প্রতিষ্ঠিত টিভি চ্যানেল আই এর সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকবই খুলেছে। এবং সন্ধ্যা ৬টায় চ্যানেল আই এ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট