1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

মৃত্যু সংবাদে হইচই, রুবেল জীবিত! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিপাকে জনপ্রিয় চিত্রনায়ক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল আর নেই। এই মিথ্যা খবরের জেরে বিপাকে পড়েছেন জনপ্রিয় এই অভিনেতা। তিনি নিজেই জানিয়েছেন, “আমি মারা গেছি কি না, সবাই ফোন দিয়ে জানতে চাইছেন।”

এই গুজবের সূত্রপাত হয় সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর খবর প্রকাশের পর। অনেকেই ভুল করে রুবেলের মৃত্যুর খবর ছড়িয়ে দেন। ফলে দিনরাত ফোন আসতে থাকে। বিভিন্ন দেশ থেকেও তাকে ফোন করা হয়।

রুবেল জানান, “এই ধরনের গুজব ছড়ানো কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা নিয়ে পরিবারের সবাই চিন্তিত থাকেন।” তিনি আরও বলেন, “আমি ভালো আছি, সুস্থ আছি। বাসাতেই রয়েছি।”

মার্শাল আর্টে দক্ষ রুবেল ১৯৮৬ সালে চলচ্চিত্রে পা রাখেন। ‘লড়াকু’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট