1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে: আইজিপি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আজ বুধবার আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

দুষ্কৃতকারীদের রোমহর্ষ বর্ণনা তুলে ধরে আইজিপি বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কী পুলিশের অপরাধ। তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তাঁরা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, ‘আপনারা প্রিয়জনকে হারিয়েছেন। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছে। যেকোনো প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট