1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ দশমিনায় ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে ২ লাখ টাকার টয়লেটের নামফলকে ‘দুই কোটি’ ভুলে তোলপাড়, সংশোধনের আশ্বাস কুয়াকাটায় সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি বাউফলের সাসপেন্ডেড পুলিশ সদস্য ইয়াবাসহ কুমিল্লায় গ্রেফতার ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লংগদুতে ইয়াবা ভিডিও ফাঁদে ফেলে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন লংগদুতে কৃষকদের GAP প্রশিক্ষণ ও সনদ প্রদান জলঢাকা উপজেলায় বিট পুলিশিং সেবার গতি বেড়েছে

মাধবপুরে ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে গণ সংবর্ধনা

মোঃ আল আমিন, মাধবপুর (হবিগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহানকে গণ সংবর্ধনা দিয়েছে বহরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শনিবার বিকেল ৪টায় বহরা ইউনিয়ন পরিষদের হল রুমে বহরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ হতে এই গণ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন এই জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি বলেন আপনাদের সাথে নিয়ে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই, আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নাই।মাধবপুর উপজেলাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা বিনির্মানে কাজ করে যাব।২/১ মাস পর পর আপনাদের নিয়ে বসব,আপনাদের সমস্যার কথা শুনব তারপর সমস্যা সমাধানে কাজ করে যাব।
বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে মির্জা এস এম ইকরামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, কবির চৌধুরী, গোলাপ খান,সাংবাদিক আলমগীর কবির,ফারুক মিয়া,ইউপি সদস্য ফয়সাল,ফরিদ মিয়া,মন্নান মিয়া,প্রমুখ।
সভাপতির বক্তব্যে বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বলেন,মাধবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে আমার বহরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, তিনি আরো বলেন আপনি একজন ভালো মানুষ আপনি আমার ইউনিয়নের উন্নয়নে অনেক অবদান রেখেছেন আমি অনুরোধ করব আমার ইউনিয়নে আরো গুরুত্বপূর্ণ অনেক সমস্যা আছে সেই গুলো আপনি ধীরে ধীরে সমাধান করে দিবেন।
পরে ইউনিয়নের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট