1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

ভোলায় চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দের মানবিক সহায়তার চাল না দেয়ার অভিযোগ উঠেছে ভোলার বোরহানউদ্দিন হাসান নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে নিবন্ধিত জেলেদের মধ্যে ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে। চাল না পেয়ে মঙ্গলবার কয়েকশ জেলে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী ।

সরেজমিনে জেলেদের চাল অনিয়মের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ইউএনও।

মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই অর্থাৎ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসময় জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকে, সে জন্য তাদের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।

এর আওতায় ৫৬ কেজি করে চাল পাওয়ার কথা তাদের। তবে ভোলাল বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের নিবন্ধিত অনেক জেলে চাল না পাওয়া অভিযোগ উঠেছে। চাল না পেয়ে সম্প্রত্তি কয়েকশ জেলে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। জেলেদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী জেলেদের জন্য বরাদ্দের সহায়তার চাল না দিয়ে স্বজনপ্রীতির করে। প্রকৃতি জেলেদের বাদ দিয়ে অন্যদের চাল দিয়েছেন। এবং সে প্রায় ২শত টন চাল আত্মসাত করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী বলেন, তার ইউনিয়নে ২৮শ নিবন্ধিত জেলে রয়েছে।

এসব জেলের মধ্যে থেকে তিনি ৯শ জেলের চাল বরাদ্দ পেয়েছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে এটি চক্রান্ত বলে দাবি ওই চেয়ারম্যান।

জেলেদের চাল অনিয়মের বিষয়টি সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থার নেওয়ার কথা জানান, বোরহানউদ্দন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ছবি সংযুক্তঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট