1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

অবসর প্রাপ্ত শিক্ষক প্যারালাইসড রুগীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের চেষ্টা

নাজিরপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম বুইচাকাঠী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক শামসুল হক হাওলাদার দীর্ঘ ৬ ছয় বছর প্যারালাইসড রোগে আক্রান্ত হয়ে বিছানায় শায়িত কোন প্রকার নড়াচড়া করতে পারেনা এই সুযোগে এলাকার একটি কুচক্রী মহল ফুলজান বিবি ও তার ছেলেরা পেশি শক্তি প্রয়োগ করে শামসুল হক হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার দলিল মূলে মালিক বিএস রেকর্ডিয় সম্পত্তি ৭২ শতাংশ ভোগ দখলিয় জমি দখলের চেষ্টা করে আসছে।
গ্রামের বাসিন্দা রেজাউল শেখ জানান- অবসর প্রাপ্ত শিক্ষক শামসুল হক একজন নম্র ভদ্র এবং ভালো মানুষ তিনি দীর্ঘ কয়েক বছর প্যারালাইসড রোগে আক্রান্ত আমরা সকলেই জানি তারপরও ফুলজান বিবি বাদী হয়ে মিথ্যা মামলা দিয়ে তার মাদকাসক্ত ছেলেদের দ্বারা তার জমি দখলের চেষ্টা করে ত্রাসের সৃষ্টি করছে তাদের জন্য আমরা এলাকাবাসী আতঙ্কিত। অবসর প্রাপ্ত শিক্ষক শামসুল হকের ছোট ছেলে সাঈদ বলেন- আমার বাবা প্যারালাইসড রুগী আমরা দুইভাই ঢাকায় চাকুরি করি গ্রামের বাড়িতে কেহ না থাকার সুযোগে আমার বাবা ও চাচার নামে দলিল,রেকর্ড সবিই থাকার পরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি জমি দখলের চেষ্টা করে আসছে। বাবার রোপিত গাছপালা জোর পূর্বক নেওয়ার চেষ্টা করছে।
মামলার নথিতে দেখা যায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্যারালাইসড রোগীকে এক নম্বর আসামি করা হয়েছে এবং বলা হয়েছে তিনি জোর পূর্বক ফুলজান বিবির দখলে থাকা গাছপালা কর্তন করেছে কিন্তু সরেজমিনে এর কোন সত্যতা পাওয়া যায়নি। এলাকাবাসীর প্রশ্ন একজন প্যারালাইসড রুগী কি করে অন্যের গাছপালা কর্তন করতে পারে এর দ্বারা বোঝা যায় মামলাটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাল্পনিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট