1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালীর কৃষকের জালে ধরা পড়লো রাসেলস ভাইপার সাপ

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে একটি রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্যে ৫ ফুট।

সোমবার বেলা এগারোটায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের নুরু খানের রাড়ির পুকুরের উপর পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এসময় সাপটিকে এক নজর দেখতে ভীড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

স্থানীয় কৃষক মো: নুর হাওলাদার জানান, সাপটি তাদের জালে আটকা পড়লে প্রথমে তার স্ত্রী সাপটি দেখে। পরে তাকে জানালে তিনি এটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সাপটির ওপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়।

তিনি আরো বলেন, এটি এখনো জীবিত অবস্থায় আছে। এটি আমি একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা সরকারের কেউ নিতে আসলে তাকে দিয়ে দিবো।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড. শংকর চন্দ্র অধিকারী বলেন, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সাপ যদি কাউকে আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট