1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থদের ঘর পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান করেন ইউএনও রায়হান – উজ্জামান

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থদের ঘর পরিদর্শন ও  ত্রাণ সহায়তা প্রদান করলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান। 

 

গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ হয়েছে  দ্বীপ জেলা  ভোলার বিভিন্ন উপজেলা। এরমধ্যে  বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক ঘরবাড়ি, তলিয়ে গিয়েছে মাছের ঘর,পুকুর সহ আউশ ধানের বীজতলা। 

শুধু তাই নয় উপজেলার সাচরা ৬ নং ওয়ার্ডের ওয়ালিউল্লাহ পঞ্চায়েত এর ছেলে মোঃ জাহাঙ্গীর পঞ্চায়েত (৫৪) গাছের ডাল ভেঙে পরে মারা যায়। 

 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান –  উজ্জামান  উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ হওয়াদের ঘর পরিদর্শন করে তাদের খোঁজ খবর নেন এবং ত্রান সামগ্রী বিতরণ করেন। 

ত্রান সামগ্রীর মধ্যে ছিল  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রীর প্যাকেট, ইউনেসিফ কতৃক দেওয়া হাইজিনকীট সামগ্রী। 

 

এ-সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমরান জাহিদ,  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহফুজুর রহমান ,  যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য আনন্দ টিভি ও দৈনিক সংবাদ সকাল পত্রিকার সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট