1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ্য থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই এক অবিস্মরণীয় দিন নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে দিনটির তাৎপর্য ও গুরুত্ব বহন করে। এই দিনে একই সাথে ৩টি স্মরণীয় ঘটনা ঘটে। ফলে এটিকে ত্রি-স্মৃতিবিজড়িত তিথি বলা হয়। এই তিথিতে সর্বজ্ঞানী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।
সেতুমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের জীবন দর্শন আমাদেরকে মহৎ জীবনের সন্ধান দেয়। যা আমাদের নির্লোভ, নির্মোহ ও নিরহংকারী হতে অনুপ্রেরণা জোগায়। সংকটে স্থিরচিত্তে সমাধানের পথ অনুসন্ধানের শিক্ষা দেয়। গৌতম বুদ্ধের নির্দেশিত বাণীগুলো মানবজীবনকে অর্থবহ করে তোলার ক্ষেত্রে অপরিহার্য।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের জ্ঞান, শান্তি, সম্প্রীতি এবং অহিংসার দর্শন দিয়ে আমাদের সকলের জীবন পরিপূর্ণ হোক।
একই সাথে তিনি গৌতম বুদ্ধের বাণীর মর্মার্থ ধারণ করে সকল ভেদাভেদ ভুলে মনের পঙ্কিলতা দূর করে এক কাতারে শামিল হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার অভিযাত্রায় শামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট