1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হেলাল উদ্দীন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। পরে চাকরি থেকে অব্যাহতির শর্তে মুচলেকা নিয়ে তাঁকে উদ্ধার করা হয়।

মো. হেলাল উদ্দীন পটুয়াখালীর মহিপুর উপজেলার বাসিন্দা। তিনি মুলাদী উপজেলার একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে মাদ্রাসার একটি কক্ষে ৬ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন হেলাল উদ্দীন। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ওই দিন এশার নামাজ শেষে স্থানীয়রা মসজিদ থেকে হেলাল উদ্দীনকে আটক করেন। পরে তাঁকে মুলাদীর একটি স্থানীয় মসজিদের দোতলায় নিয়ে হাত-পা বেঁধে গণপিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে তাঁর মসজিদের মুসল্লিরা সেখানে যান। পরে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার শর্তে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই রাতেই তাঁকে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই মাদ্রাসার মুহতামিম ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক হেলাল উদ্দীনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দিন রাতেই তাঁকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় মুসল্লি আবুল কালাম হাওলাদার বলেন, ‘শিশুটির সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এশার নামাজ শেষে ইমামকে কয়েকজন ধরে নিয়ে যায়। পরে একটি মসজিদ থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং মুচলেকা দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টা এবং শিক্ষককে মারধরের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট