1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কৃত্রিম বুদ্ধিমত্তা আইনে শিথিলতা আনছে ইইউ, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় বিলম্ব, নগ্নতা তৈরির এআই নিষিদ্ধ রাশিয়া থেকে আসা দুটি ড্রোন লাটভিয়ায় বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত তেল সংরক্ষণাগার ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ সঙ্গে আলোচনাকারী হামাস নেতার ছেলে নিহত ইরান যুদ্ধের জেরে ২০২৬-৩০ সালে কমে যাবে ১২০ বিলিয়ন কিউবিক মিটার এলএনজি সরবরাহ: আইইএ ইরান-যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান, ট্রাম্পের দাবি ‘দ্রুত সমঝোতা সম্ভব’ রাঙ্গাবালীতে চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ চরফ্যাশনে ২ হাজার জেলে পরিবার পেল ইলিশ নিষেধাজ্ঞার খাদ্য সহায়তা পটুয়াখালীতে ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ২৪ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ গোপালগঞ্জে র‍্যাব সেজে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণকারী বাউফল থেকে গ্রেফতার ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি

দুমকীতে আ’লীগের গোষ্ঠীদ্বন্দ্ব: ৪ প্রার্থী নিয়ে বিভক্ত নেতাকর্মীরা

আবু আফফান, পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী থাকায় উপজেলা আওয়ামী লীগ ৪টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছে।

মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ড. হারুন অর-রশীদ হাওলাদারের পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বেশ কয়েকজন সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য নেতাকর্মীরা।

অপরদিকে, দোয়াত কলম প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ শাহজাহান সিকদার। তাঁর সমর্থনে রয়েছেন বেশ কিছু সহ-সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান ও অন্যান্য নেতাকর্মীরা।

আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মেহেদী হাসান মিজান। তাঁর পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের কিছু সহ-সভাপতি ও যুবলীগের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া ইউরোপের দেশ মাল্টাফেরত প্রবাসি কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার। তাঁর পক্ষে রয়েছেন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী।

তবে গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ভাষ্য, দলীয় কার্যক্রমে এর কোন প্রভাব পড়বে না। তিনি বলেন, “জয়-পরাজয় মেনেই যে যার মত কাজ করবে।” অন্যদিকে, কেন্দ্রীয় নেতা এ্যাড. আফজাল হোসেন বলেছেন, “জনগণের সমর্থন আদায় করে বিজয়ী হলে তাদের সাধুবাদ জানাবো।”

এদিকে, উপজেলা নির্বাচনী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট