1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন বন্ধ, আট দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ পরকীয়ার অভিযোগে বাউফলে জামায়াত নেতাকে মারধর, টাকা ছিনতাইয়েরও দাবি পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড পিরোজপুরে ফলের গুদামে বৈদ্যুতিক তার চুরির সময় যুবক আটক বাউফলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলা, আহত ৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও কয়েকবার তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, ‘জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন শোনার পর গত সোমবার (২৭ জুলাই) ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

জহিরুল ইসলাম মিরন আরও বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি (টিসি) দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট