1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন বন্ধ, আট দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ পরকীয়ার অভিযোগে বাউফলে জামায়াত নেতাকে মারধর, টাকা ছিনতাইয়েরও দাবি পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড পিরোজপুরে ফলের গুদামে বৈদ্যুতিক তার চুরির সময় যুবক আটক বাউফলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলা, আহত ৩

পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

“নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাঁড়াও” ও “নারী অধিকার-মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় কলেজ রোডস্থ জেলা মহিলা পরিষদ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার মার্কেটস্থ মল্লিকা পার্টি সেন্টারে গিয়ে শেষ হয়।

জেলা মহিলা পরিষদের সদস্য সুরাইয়া বেগমের সভাপতিত্বে ও ফাহমিদা আমবেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য পুষ্প চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা কমিটির সাবেক সভাপতি নাজমা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য ফজিলাতুন্নেছা, রাশিদা বেগম, মাকসুদা বেগম, নন্দিতা পাল, তাপসী কর্মকার, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা, কাউখালী শাখার সাধারণ সম্পাদক শাহিদা হক এবং মানবাধিকার পরিষদের সভাপতি মোর্শেদা বেগম মৌ।

শুভেচ্ছা বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং আরটিভি ও সমকাল পত্রিকার প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও সাংবাদিক ফিরোজ আহম্মেদ।

বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে মহিলা পরিষদের কমিটি গঠন করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা মানবিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নারী সমাজকে সাহসের সঙ্গে নারী অধিকার বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নারী মুক্তির বিষয়বস্তু সম্বলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট