1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলা চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত পলাতক ১নং শাহ জামাল (৫০) আসামীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৮ ও র‍্যাব-১৫।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস রিলিজ মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৮।

প্রেস রিলিজে র‍্যাব জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সার্বিক দিক-নির্দেশনায় এবং র‍্যাব-১৫ চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দলের সহযোগিতায় আজ ২৩ জুন (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১ঘটিকায় সময় বান্দরবান জেলা সদর এলাকা হতে সফল একটি প্রেস রিলিজে পরিচালনা করে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারকৃত আসামী হলেন , ভোলা সদর মডেল থানার আওতাধীন ভেদুরিয়া ইউনিয়ন পশ্চিম চর কালী ৩ নং ওয়ার্ডের মোঃকাঞ্চনের ছেলে মামলার ১নং আসামী শাহ-জামাল (৫০)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৬ জুন বেলা অনুমান সাড়ে ১২ টা দিকে আসামি শাহ জামাল বাদীর পাঁচ বছরের শিশু কন্যা কে চানাচুরের লোভ দেখিয়ে ধর্ষণ করে। বাদীর অভিযোগের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার গত ১৮ জুন, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ একটি মামলা রুজু করা হয়।মামলা নং-৫১। ঘটনার দিনই র‍্যাব-৮ এর একটি চৌকস দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর, আজ র‍্যাব-৮ এবং র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে এজাহরনামীয় ১নং আসামী শাহ-জামালকে গ্রেফতার করা হয়।

প্রেস রিলিজে র‍্যাব -৮ আরো জানান,র‍্যাব সব সময় নারী ও শিশুর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট