1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

গলাচিপায় বাকপ্রতিবন্ধীকে মারধর, পা ভেঙে হাসপাতালে ভর্তি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে জসিম জমাদ্দার (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তার একটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকারফার্মা গ্রামের বনবিভাগের গাছবনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মাহবুব উদ্দিন (২৭) ও জাফর (৪৫)।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জসিম জমাদ্দার চরকারফার্মার বনবিভাগের গাছবনে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে যান। এসময় মাহবুব উদ্দিন ও জাফর তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারধরের খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যান।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জসিমের চিকিৎসক মেজবাহউদ্দিন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভেঙে গেছে।

আহতের স্ত্রী রেশমা বেগম, বড় ভাই বশির জমাদ্দার, মেয়ে শিল্পী বেগম ও বাবা আব্দুর রব জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবন্ধী জসিমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহতের ভাই বশির জমাদ্দার জানান, তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

এ বিষয়ে পকিয়া বন বিভাগের বিট কর্মকর্তা জামাল জানান, ওই গাছবনে কোনো খাল নেই, সেখান থেকে মাছ শিকারের বিষয়টি সঠিক নয়।

স্থানীয় ইউপি সদস্য তাহির মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, তিনি বিষয়টি শুনেছেন। দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করা হবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিলন শিকদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট