1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল বেপারী (৩৭) নামের এক মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বদরপুর ইউনিয়নের ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এসময় ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল বেপারীকে আটক করা হয়।

গ্রেপ্তার জামাল বেপারী বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেংরাখালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট