1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা অনুষ্ঠিত শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে দুই স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে গুরু পূর্ণিমা উৎসব পালিত বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, পলাতক অভিযুক্ত মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ৩ জন আটক দশমিনায় বিএনপির কার্যালয়ে চুরি, আসবাবপত্র ও নথিপত্র উধাও কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার

কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (১৪ জুন) দিবাগত রাতে কুয়াকাটা পৌরসভার তাজেপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টা ৪৫ মিনিটে মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. রুবেল হাওলাদার (৩২) ও মো. বাবুল মৃধা (৪৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট