1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সীমান্তের হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবির মানবিক সহায়তা ভোলায় স্ত্রী’র পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে হত্যার চেষ্টা

সীমান্তের হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবির মানবিক সহায়তা

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে নানা ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সম্প্রতি বিজিবির উদ্যোগে উপজেলার শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট, ফ্যান, সেলাই মেশিন, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলো ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকার ৬টি হতদরিদ্র পরিবারকে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট ও ফ্যান প্রদান করা হয়েছে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৩টি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার প্রসারে শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার একটি স্থানীয় লাইব্রেরির উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি। একই সঙ্গে আর্থিক সংকটে কলেজে ভর্তি হতে না পারা এক শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব গ্রহণ করে তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তিকে নতুন ঘর নির্মাণের জন্য ২ বান ঢেউটিন প্রদান করা হয়েছে।

বিজিবির এ জনকল্যাণমূলক উদ্যোগে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে অভিভাবকের ভূমিকা পালন করছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করতে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট