1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রজেক্ট’ (EESS) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। তাদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী চিন্তাধারা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা এস. এম. আরিফুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, ড. দলি আকবর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সায়েম, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ইউএনও প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান মৃধা বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট