1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলন: যুবকের এক মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মহিবুল্লাহ (৩৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়াই সমুদ্র সৈকতের লেম্বুরবন এলাকা থেকে এক্সকেভেটর ব্যবহার করে বালু উত্তোলনের সময় মহিবুল্লাহকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটায় নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের কাজে সরবরাহের জন্য দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের তত্ত্বাবধানে সৈকত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। উত্তোলিত বালু ট্রাকযোগে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের নজরে এলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তা তুলে ধরেন।

সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রশাসন নজরে দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দণ্ড প্রদান করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত এক্সকেভেটর ও ট্রাক জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয় পরিবেশ সচেতন মহল সমুদ্র সৈকত ও উপকূলীয় পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট