1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

বিশ্বকাপ উদ্বোধনে বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের র‍্যালি ও মিলনমেলা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনকে কেন্দ্র করে বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর বেল’স পার্ক এলাকা ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।

শুক্রবার বিকেল ৩টা ও ৪টায় নগরীর বেল’স পার্কের সামনে থেকে পৃথকভাবে দুটি র‍্যালি বের হয়। প্রথমে আর্জেন্টিনা সমর্থকরা প্রায় দেড়শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। আর্জেন্টিনার জার্সি ও পতাকা হাতে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বেল’স পার্ক মাঠে গিয়ে শেষ হয়।

অন্যদিকে বিকেল ৪টার দিকে ব্রাজিল সমর্থকরাও সবুজ-হলুদ পতাকা ও জার্সি পরে একটি র‍্যালি বের করেন। তাদের শোভাযাত্রাও নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বেল’স পার্ক মাঠে এসে শেষ হয়।

পরে উভয় দলের সমর্থকদের অংশগ্রহণে এক মিলনমেলার আয়োজন করা হয়। এতে ফুটবলপ্রেমীরা পারস্পরিক সৌহার্দ্য, ক্রীড়ার ইতিবাচক চর্চা এবং বিশ্বকাপ ঘিরে নিজেদের আবেগ-অনুভূতি ভাগাভাগি করেন।

আয়োজকরা জানান, ফুটবলকে কেন্দ্র করে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলপ্রেমীদের মধ্যে বন্ধুত্বই সবচেয়ে বড় বিষয়।

উভয় র‍্যালি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিভিন্ন বয়সী সমর্থকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট