1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে শোভাযাত্রায় হামলা: যুবদল-ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত, ভাঙচুর ২০ মোটরসাইকেল পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী পটুয়াখালী পৌরসভার সম্ভাব্য বাজেট ১০৩ কোটি টাকা পটুয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি পটুয়াখালীতে তারেক রহমানের দেশে ফেরায় ছাত্রদলের আনন্দ মিছিল দশমিনায় এইচএসসি পরীক্ষার্থী সিথী রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দশমিনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার

লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় নুর হোসনের বাড়ির পাহাড়ি মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারিকে তোয়াক্কা না করে প্রকাশ্যেই পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের বড় একটি অংশ কেটে ফেলা হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর ও শ্রমিক। পাহাড়ের ঠিক উপরে বসতঘর থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুম সামনে থাকায় পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় এভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং হুমকির মুখে পড়ছে আশপাশের বসতবাড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,দিনের বেলাতেই প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বর্ষায় যদি পাহাড় ধসে পড়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পরিবেশ সচেতন মহলের দাবি, অবৈধভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি বাড়ছে ভূমিধসের ঝুঁকি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে পাহাড়ের মালিক নুর হোসন বলেন, আমার বাসার চারদিকে মাটি কাটা হয়ে যাওয়ায় আমার বাড়িতে প্রবেশ ঝামেলা হয় এবং বাড়িটি ভেঙে পড়ার আশংকা রয়েছে। ফলে একটি রাস্তার কাজের মাটি প্রয়োজন হওয়ায় আমিও মাটি দিতে ইচ্ছুক হই।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, যেহেতু বিষয়টি আপনারা অবগত করেছেন সেহেতু আমি ছুটিতে থাকায় অফিসার ইনচার্জকে বলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট