1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
“পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি”: এমপি আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির মানববন্ধনে হামলা, আহত শিক্ষকরা পটুয়াখালীতে এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল সেট বিতরণ, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক পটুয়াখালীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় ভোলার জেলেপাড়ায় বাইফা অ্যাওয়ার্ড ২০২৬-এ তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন সাব্বিন ইসলাম সানন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর পটুয়াখালীতে স্বর্ণের দোকানে ছাদ কেটে চুরি, মূলহোতাসহ দুইজন গ্রেফতার দশমিনায় ট্রলি উল্টে ধান ব্যবসায়ী নিহত পটুয়াখালীতে গাঁজা গাছসহ একজন আটক

পটুয়াখালীতে এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল সেট বিতরণ, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় নির্ধারিত ১ নম্বর সেটের পরিবর্তে ভুলবশত ৩ নম্বর সেট প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। রোববার (১০ মে) সকাল ১০টায় সংঘটিত এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট উত্তরপত্রগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে রোববার সকাল ১০টায় পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের অধিকাংশ কেন্দ্রে ১ নম্বর সেট ‘কর্ণাক’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ৩ নম্বর সেট ‘লুক্সর’ প্রশ্নপত্র বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী জানান, অন্যান্য কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে তারা বুঝতে পারেন, তাদের কেন্দ্রে আলাদা সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। পরে বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরীক্ষার্থী রবিনের বাবা মহিবুল্লাহ চৌধুরী বলেন, “আমার ছেলে আগের সব পরীক্ষাই খুব ভালো দিয়েছে। কিন্তু আজ পরীক্ষা শেষে যখন জানতে পারলাম, অন্য সব স্কুলে যে সেটে পরীক্ষা হয়েছে, আমার ছেলে সেই সেটে পরীক্ষা দেয়নি, তখন থেকেই দুশ্চিন্তায় আছি। বোর্ডে যারা খাতা মূল্যায়ন করবেন, তারা যদি প্রশ্নপত্র ও উত্তরপত্রের মিল না পান, তাহলে আমার সন্তানের ফলাফলে প্রভাব পড়তে পারে।”

এ বিষয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, “কেন্দ্র পরিচালনা কমিটির ভুলের কারণে ১ নম্বর সেটের পরিবর্তে ৩ নম্বর সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। বোর্ড থেকে জানানো হয়েছে, এই খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে।”

লতিফ মিউনিসিপাল সেমিনারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরাও ওই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। পুরো বিভাগে যেখানে ১ নম্বর সেটে পরীক্ষা হয়েছে, সেখানে এখানে ৩ নম্বর সেটে পরীক্ষা হওয়ায় আমরা চিন্তিত। যদিও বোর্ড আশ্বস্ত করেছে, খাতা আলাদা করে মূল্যায়ন করা হবে।”

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার বলেন, “ঘটনাটি দুঃখজনক। প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষা পরিচালনা কমিটির ত্রুটির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট উত্তরপত্রগুলো পৃথকভাবে মূল্যায়ন করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষা পরিচালনায় কঠোর নির্দেশিকা থাকলেও মাঝেমধ্যে কেন্দ্রপর্যায়ে ত্রুটি-বিচ্যুতির ঘটনা ঘটে। বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলায় প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিশেষজ্ঞরা মনে করেন, পরীক্ষা পরিচালনা কমিটির প্রশিক্ষণ, ডিজিটাল মনিটরিং ও দ্রুত প্রতিকার ব্যবস্থার মাধ্যমে এ ধরনের ভুল রোধ করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট