1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাইফা অ্যাওয়ার্ড ২০২৬-এ তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন সাব্বিন ইসলাম সানন

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

‘বাইফা বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর সন্তান মো. সাব্বিন ইসলাম সানন।

গত ৮ মে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ‘নতুনধারা নিবেদিত ইটিভি-৫ম বাইফা অ্যাওয়ার্ডস’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের আসরে আজীবন সম্মাননা পান সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও অভিনেত্রী সুচন্দা। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হয়।

আয়োজক সূত্র জানায়, ব্যবসা ও উদ্যোক্তা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ সাব্বিন ইসলাম সাননকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালে তিনি ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’-এ ‘ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা লাভ করেন। ওই পুরস্কার তাঁর হাতে তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী জয়নুল আবেদীন।

তরুণ বয়সে ধারাবাহিকভাবে এমন স্বীকৃতি পাওয়ায় ব্যবসায়িক অঙ্গনে সাব্বিন ইসলাম সাননের সাফল্য প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই অর্জন নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট