1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সামুদ্রিক মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে বরফ উৎপাদন ও বাজারজাত করার দায়ে ফাহিম মিনি আইস প্লান্টের মালিক হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ধোলাইমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে নৌ-পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফাহিম মিনি আইস প্লান্টে নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন ও মজুদের প্রমাণ পাওয়া যায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ উৎপাদন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় এ জরিমানা করা হয়েছে। চলমান নিষেধাজ্ঞা সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞার সময় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের পাশাপাশি মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ উৎপাদন ও বিক্রিও নিষিদ্ধ থাকে।

তবে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু বরফ কল মালিক অবৈধ উপায়ে বরফ তৈরি ও সরবরাহ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যকে ব্যাহত করে বলে মৎস্য বিভাগের কর্মকর্তারা মনে করেন।

বাংলাদেশে প্রতি বছর ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞা মাছের প্রজনন মৌসুমে প্রয়োগ করা হয়, যাতে সামুদ্রিক মৎস্য সম্পদ পুনরুদ্ধার করতে পারে। নিষেধাজ্ঞা চলাকালে বরফ উৎপাদন নিষিদ্ধ রাখা হয় যাতে অবৈধভাবে ধরা মাছ সংরক্ষণ ও পরিবহন বন্ধ থাকে। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদ টেকসইভাবে রক্ষা করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট