1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার গলাচিপায় বাকপ্রতিবন্ধীকে মারধর, পা ভেঙে হাসপাতালে ভর্তি বাউফলে ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭, এমপিও সুবিধা নিয়ে প্রশ্ন পটুয়াখালী শহরে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত

ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ইংরেজি পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সকালে সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তৈয়বা জাহান চৈতি (১৬) শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তাঁর বাবা ভোলা কোর্ট পুলিশে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ে পরীক্ষা ভালো না হওয়ায় চৈতি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে তাঁর বাবা বাজারে গেলে এবং মা ঘরের কাজে ব্যস্ত থাকাকালে তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে কোনো সাড়া না পেয়ে তাঁর মা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিন বিকেলে মরদেহ দাফনের জন্য তাঁদের গ্রামের বাড়িতে নেওয়া হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ওসি বলেন, “পরীক্ষার ফল যা-ই হোক, সন্তানদের বেঁচে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাময়িক ব্যর্থতায় ভেঙে না পড়ে মানসিকভাবে শক্ত থাকার প্রয়োজন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট