1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুটি দোকানঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তবে আগাম সতর্কতায় দোকান বন্ধ থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

পটুয়াখালীর দুমকি উপজেলায় শনিবার (২ মে) বিকেল ৩টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার হাসপাতাল সড়কে একটি বড় চাম্বল গাছ উপড়ে পড়ে পাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। এতে দোকান দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাছটি উপড়ে গিয়ে সরাসরি দোকানঘরের ওপর আছড়ে পড়ে। তবে ঝড়ের পূর্বাভাস পেয়ে দোকান মালিকরা আগেই দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাছের নিচে চাপা পড়ে দোকানঘরের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। দোকানে থাকা ফ্রিজসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মুদি দোকানি সৈয়দ নিজাম ও ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেম।

একই সময়ে উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও গাছ উপড়ে একটি দোকানঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, কালবৈশাখীর প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট