1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রান্তিক পর্যায়ে শিক্ষা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় “শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা প্রসার” প্রকল্পের আওতায় শিশুক্লাব গঠন ও এ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩৮নং গঙ্গাকৃর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গণসাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।
সভায় শিশুক্লাব গঠনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, অফিসার মো. কামরুজ্জামান এবং প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
আলোচনায় বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম জোরদার, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে শিশুক্লাবের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শিশুক্লাবের মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলা সম্ভব, যা দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
মতবিনিময় সভায় কবি ডা. মহিউদ্দিন সহ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিশুক্লাব কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
সভা শেষে উক্ত বিদ্যালয়ে ১৩ সদস্যবিশিষ্ট শিশুক্লাব গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিফাত (৫ম শ্রেণী), সাধারণ সম্পাদক সুমাইয়া বেগম (৩য় শ্রেণী) এবং বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে সদস্য সচিব হয়েছেন সহকারী শিক্ষক জান্নাতুন নেছা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। “শিক্ষা সুরক্ষা” প্রকল্পটি ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট