1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেই জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে রুপালি ইলিশ। এতে ভোলার বিভিন্ন মাছঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য। প্রথম দিনেই বড় আকারের দুইটি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হওয়ার ঘটনা ঘাটজুড়ে তৈরি করেছে উৎসবের আমেজ।

শুক্রবার (২ মে) সকালে ভোলা সদর উপজেলার তুলাতলী মাছঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর জেলে ইউসুফ মাঝি ভোরে মেঘনা নদীর নামার খাল এলাকায় জাল ফেলেন। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের শিকারে তাঁর জালে ধরা পড়ে বেশ কিছু ইলিশ।

এর মধ্যে বড় আকারের দুটি ইলিশের মোট ওজন ছিল প্রায় ২ কেজি ৭০০ গ্রাম। মাছ দুটি নিয়ে তিনি তুলাতলী মাছঘাটে এলে আড়তদার মো. মঞ্জুর আলমের গদিতে তা ১০ হাজার টাকায় বিক্রি হয়। পরে মাছ দুটি বরিশালের মোকামে পাঠানো হলে সেখানে আরও বেশি দামে, প্রায় ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আড়তদার মঞ্জুর আলম বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ভোর থেকেই জেলেরা নদীতে নামতে শুরু করেছেন। প্রথম দিন মাছের পরিমাণ তুলনামূলক কম থাকলেও কিছু জেলের জালে ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছে। ইউসুফ মাঝিও তাঁর ধরা ইলিশ প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দুই মাসের নিষেধাজ্ঞার সুফল ইতোমধ্যে পাওয়া যেতে শুরু করেছে। যদিও শুরুতে মাছের পরিমাণ কিছুটা কম থাকতে পারে, তবে বৃষ্টিপাত বাড়লে এবং নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেলে জেলেদের জালে আরও বেশি ইলিশ ধরা পড়বে।

তিনি আরও বলেন, সরকারের এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট