1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দুমকি থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন পশ্চিম পাশের ত্রিমুখী সড়কে অভিযান চালায়।
অভিযানে নুরুল ইসলাম মৃধা (২৬) নামে এক যুবকের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় পৃথক অভিযানে রাজিব হাওলাদার (২৩)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং ৬৩০ টাকা জব্দ করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট