1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে অভিযানে কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। শনিবার ভোররাতে সদর উপজেলার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) মধ্যরাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান তল্লাশি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৮০০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে এ সময় পিকআপের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের যানবাহনসহ ছেড়ে দেওয়া হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত জাল পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারে নদী ও সাগরের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়। এ কারণে এ ধরনের জাল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগেও পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় অবৈধ জাল জব্দে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট