1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

চাঁদার দাবিতে দোকানে তালা দেওয়ার অভিযোগ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার,ঢাকা
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজারে চাঁদার দাবিতে দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় লোকজন জানায়, নির্বাচনের পর থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন জামায়াতের নেতাকর্মীরা। গত ১লা মার্চ রাতে বাবুরহাট বাজারের মুক্তা ও বাবুল সরদারের দোকানে তালা মেরে দেন তারা।
তালা মারার সময় বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বদিউজ্জামান জিজ্ঞাসা করলে জামায়াতের নেতাকর্মীরা বলেন, “মুক্তার দোকানে তালা দিবো, আমাদের সংগঠনিক নির্দেশ আছে।”
এ নিয়ে সকালে বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি ও ব্যবসায়ীদের সাথে তুমুল তর্ক হয়।
ভুক্তভোগী মুক্তা সরদার জানান, “অপরাধীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে জেল খেটেছিল। আবার এখন তারা মরিয়া হয়ে উঠেছে।”
বাবুরহাট বাজারে ২ এবং ৩ মার্চ তারিখে সিসি টিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দিতে।
স্থানীয়রা জানান, পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি বেড়ে গেছে। তারা অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট