1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনের কারাদণ্ড তাইওয়ান ইস্যুতে জাপানি আইনপ্রণেতার ওপর চীনের নিষেধাজ্ঞা, তীব্র প্রতিক্রিয়া টোকিওর প্রযুক্তি খাতে ‘ট্যালেন্ট পাচার’ রোধে ১১ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাইওয়ান জ্বালানি দামে স্বস্তি দিতে কর অর্ধেক করল অস্ট্রেলিয়া, তিন মাসের বিশেষ পদক্ষেপ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারে সতর্ক অবস্থান, মার্কিন বাজারকে ‘নিরাপদ’ বলছে মরগ্যান স্ট্যানলি গ্রিস থেকে এলএনজি ও ডিজেল আমদানি বাড়াতে চায় ইউক্রেন মার্চে চীনের কারখানা কার্যক্রম সম্প্রসারণে ফিরতে পারে: রয়টার্স জরিপ সরকারি কর্মকর্তাদের জন্য ১১ নির্দেশনা জারি, সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতি ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের নৌ ও বিমান বাহিনীর মহড়া

ভোলার ৪১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, উপকৃত হচ্ছে হচ্ছে ৫২ হাজার শিক্ষার্থী

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ভোলা জেলার ৪১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) সকালে জেলার দৌলতখান, বোরহানউদ্দীন, তজুমুদ্দীন ও মনপুরা উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দীনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দীন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
প্রতিটি উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দীন উপজেলার ১নং বোরহানউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. নাজনীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী বাবুল আখতার।
দৌলতখান উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মজির উদ্দিন ও মাহাবুব আলম, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া তজুমুদ্দীন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মনপুরা উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হবে।
উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এতে দৌলতখান উপজেলার ১০৬টি, বোরহানউদ্দীন উপজেলার ১৫৬টি, তজুমুদ্দীন উপজেলার ১১০টি এবং মনপুরা উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫২ হাজার ৭২৭ জন শিক্ষার্থীর জন্য ডিম, কলা, রুটি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট