1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

পহেলা বৈশাখ সামনে রেখে পাথরঘাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায়

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় পহেলা বৈশাখকে সামনে রেখে একটি বড় আকারের ইলিশ মাছ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজারে বড় ইলিশের সরবরাহ কম এবং উৎসব ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় মাছটির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি নিলামে তোলা হয়। খোলা ডাকে একাধিক পাইকার ও মাছ ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিশ ব্যবসায়ী জাকির হোসেন মাছটি কিনে নেন।

মৎস্য বন্দর সূত্র জানায়, মাছটি প্রতি মণ ১ লাখ ৭০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে খুচরা বাজারমূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৭ হাজার টাকা।

আড়ত সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সাগরে মাছ ধরা তুলনামূলক কম হওয়ায় বড় আকারের ইলিশ বাজারে খুব কম আসছে। ফলে বড় ইলিশ এখন দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। এর সঙ্গে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে।

শনিবার সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া ইলিশটি আড়তে আনার পর ক্রেতা–ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বড় আকার ও তাজা হওয়ায় নিলামে মাছটির দর দ্রুত বাড়তে থাকে বলে জানান আড়তের কর্মচারীরা।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে বৈশাখ ঘিরে বাজারে ইলিশের উচ্চমূল্য আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট